লেকে মিলছে বিশালাকার গোল্ডফিশ, কর্তৃপক্ষের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০২১, ১০:০০আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৭:১৭
image

লেকে বিশালাকার গোল্ডফিশ পাওয়ার ঘটনায় বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের একটি শহর কর্তৃপক্ষ। বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে নতুন করে এই পোষা মাছগুলো যেন আর লেকে ছেড়ে দেওয়া না হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গোল্ডফিশ সাধারণত বাসাবাড়িতে অ্যাকুয়ারিমে পালন করা হয়। তবে প্রাকৃতিক পরিবেশে এই মাছটি অনেক বড় হতে পারে। আর বাস্তুতন্ত্রে বিঘ্ন ঘটাতেও ভূমিকা রাখে বড় আকারের এই মাছ।

কেলার লেকে এক জরিপ চালানোর সময় ধরা পড়ে বিশালাকার কয়েকটি গোল্ডফিশ। এর কয়েকটি ছবি প্রকাশ করেছে বার্নসভিলে শহর কর্তৃপক্ষ। তারা বলছে, পানিতে থাকা গাছ উপড়ে ফেলে এই মাছগুলো পানির মান খারাপ করে দিতে পারে। শহর কর্তৃপক্ষের এক টুইট বার্তায় লেখা হয়েছে, ‘দয়া করে পোষা গোল্ডফিশ পুকুর ও লেকে ছেড়ে দেবেন না।’

মিনেসোটায় গোল্ডফিশ একটি নিয়মিত আক্রমণাত্মক প্রজাতি। এর অর্থ হলো প্রাকৃতিক পরিবেশে এটি ছেড়ে দেওয়া অবৈধ।

বাড়িতে রাখা অ্যাকুয়ারিমে একটি গোল্ডফিশ সাধারণত দুই ইঞ্চি লম্বা হয়। তবে প্রাকৃতিক পরিবেশে পড়লে এটি আরও অনেক বেশি বড় হতে পারে। আর দ্রুত বংশবৃদ্ধি করায় এটি সরিয়ে ফেলাও অসম্ভব হয়ে ওঠে। আর অন্য প্রজাতির জন্য হুমকি হয়ে ওঠে।

একই ধরনের সমস্যায় পড়েছে কাছের কারভার কাউন্টি কর্তৃপক্ষও। সেখানকার বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তারা গত বছরের অক্টোবরে একটি লেক থেকে প্রায় ৫০ হাজার গোল্ডফিশ সরিয়ে ফেলে।

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান