আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়নি: বাইডেন

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০২১, ২০:৩১আপডেট : ২১ আগস্ট ২০২১, ২০:৩১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়নি। আর দেশটিতে মার্কিন সেনাদের ওপর তালেবানদের যেকোনও হামলার দ্রুত ও জোরালো জবাব দেওয়া হবে। শুক্রবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার আগে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এবং ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছে ওয়াশিংটন। তাদের সবাই এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন।

এমন সময়ে বাইডেন এই মন্তব্য করলেন যখন মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের বাস্তবতায় দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। মার্কিন সংবাদমাধ্যমগুলোতে তালেবানের কাবুল দখলের জন্য যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করা হচ্ছে। তারা বলছে, আফগানিস্তানে আকস্মিকভাবে প্রায় ২০ বছরের মার্কিন উপস্থিতির ইতি টানার মাধ্যমে দেশটির জনগণকে পরিত্যাগ করেছে ওয়াশিংটন, এমন ভাবমূর্তি তৈরি হয়েছে। সূত্র: এনএইচকে নিউজ, ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক