ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক স্থগিত বাইডেনের

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ০২:২৪আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০২:২৪

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বৈঠকের প্রস্তুতিকালেই কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এ খবর শুনেই তাৎক্ষণিকভাবে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেন বাইডেন। দ্রুত নিরাপত্তা উপদেষ্টাদের কাছে আফগানিস্তান পরিস্থিতির আপডেট নিতে শুরু করেন তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন শিডিউল অনুযায়ী শুক্রবার দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বাইডেনের জন্য সাক্ষাতের উদ্দেশে এ সপ্তাহের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে পৌঁছান নাফতালি বেনেট। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন যুগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে নাফতালি বেনেটকে ফোন করেন বাইডেন। এ সময় তেল আবিবের নতুন প্রশাসনকে সমর্থনের ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে বৃহস্পতিবার কাবুলে বিস্ফোরণের ঘটনায় ১২ মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ মার্কিন সেনাসদস্য। হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আইএসকে দায়ী করেছে পেন্টাগন। আফগানিস্তানে এখনও হাজারখানেক মার্কিন নাগরিক রয়ে গেছে বলে জানিয়েছেন ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের শীর্ষ জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি।

মার্কিন বাহিনীর সাবেক একজন কমান্ডার মাইক জ্যাকসন যিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেন, পর্যবেক্ষরা সবাই আশঙ্কা করছিলেন এমনটা ঘটবে। মাইক জ্যাকসন বলেন, আইএসের হাতে অস্ত্র ও সরঞ্জাম আছে এবং হামলা চালানোর সক্ষমতা রয়েছে। তাদের লক্ষ্যবস্তু হচ্ছে নিরস্ত্র মানুষ যারা দেশ ছাড়তে মরিয়া। সূত্র: ইউএসএ টুডে, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের