যুক্তরাষ্ট্রে আঘাত হানছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আইডা’

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২১, ২৩:৫০আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩:৫৩

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আইডা’ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানতে যাচ্ছে। ঘণ্টায় সর্বোচ্চ ২৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে।

হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। মার্কিন আবহাওয়া দফতর বলছে, ২০০৫ সালে নিউ অরলিয়েন্সে ঘূর্ণিঝড় ক্যাটরিনা যে তাণ্ডব চালিয়েছিল তার চেয়ে ভয়াবহ হতে পারে আইডা। রবিবার যেকোনও সময় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়টি। এখন চারমাত্রার ক্যাটাগরিতে রূপ নিয়েছে।

ক্ষয়ক্ষতি এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। আতঙ্কে মানুষজন এলাকা ছাড়তে গিয়ে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ আরও বেড়েছে।

জাতীয় হারিকেন কেন্দ্র থেকে বলা হয়েছে, রবিবার সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ো বাতাসে ক্ষয়ক্ষতি হতে পারে। ভারী বৃষ্টিপাতে উপকূলীয় এলাকায় বন্যা দেখে দেবে।

গভর্নর জন বের এডওয়ার্ডস বাসিন্দাদের সতর্ক করে বলেন, ঝড়ের সময় আপনাদের ঘরের জানালা বন্ধ রাখুন। আবহওয়া খুবই খারাপ থাকবে’।

লুইজিনিয়ার প্রতিবেশি অঙ্গরাজ্য মিসিসিপিতে জরুরি সতর্কতা জারি করেছেন গভর্নর। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় আইডাকে খুবই বিপজ্জনক অ্যাখা দিয়েছেন। কেন্দ্রীয় সরকার সহায়তা করতে প্রস্তত বলেও জানান বাইডেন।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের