করোনার চিকিৎসায় ‘পাক্সলোভিড’ ট্যাবলেট ৮৯ শতাংশ কার্যকর: ফাইজার

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০২১, ১৮:৫৯আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ২০:০১

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজারের একটি পরীক্ষামূলক ট্যাবলেট গুরুতর রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যু ঠেকাতে ৮৯ শতাংশ কার্যকর। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে এই দাবি করেছে কোম্পানিটি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে এ খবর।

‘পাক্সলোভিড’ ওষুধটি বয়স্ক ও গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের জন্য তৈরি করা হয়েছে। মার্ক শার্প অ্যান্ড ডোহমে (এমএসডি)-এর উদ্ভাবিত একই ধরনের একটি ট্যাবলেট অনুমোদন পাওয়ার একদিন পর এই ঘোষণা দিলো ফাইজার।

কোম্পানিটির দাবি, প্রাথমিক ফলাফল এত বেশি ইতিবাচক ছিল যে তারা ক্লিনিক্যাল ট্রায়াল নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিয়েছে।

যুক্তরাজ্য ফাইজারের এই ওষুধটির আড়াই লাখ কোর্স অগ্রিম অর্ডার দিয়েছে। একই সঙ্গে দেশটি এমএসডির ট্যাবলেটের ৪ লাখ ৮০ হাজার কোর্স অর্ডার করেছে।

ফাইজারের ওষুধটি প্রটিজ ইনহিবিটর নামে পরিচিত। এটি তৈরি করা হয়েছে ভাইরাসের পুনরুৎপাদনে প্রয়োজনীয় একটি এনজাইমকে আটকে দেওয়ার জন্য। এমএসডির ট্যাবলেটের চেয়ে এটি কিছুটা ভিন্ন পদ্ধতিতে কাজ করে।

কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ’র কাছে অন্তর্বর্তী পরীক্ষার ফলাফল জমা দেওয়ার পরিকল্পনা করছে তারা। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের