৪ নভোচারী  মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন আজ

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ০৫:১৯আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৭:১৮

একটানা মহাকাশে ছয় মাসের বেশী সময় অবস্থানের পর সোমবার ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন ৪ নভোচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ ঘোষণা দিয়েছে। 

ক্রু-২ মিশনের ৪ সদস্যের মধ্যে একজন ফরাসি এবং একজন জাপানি রয়েছেন। তাদের পৃথিবীতে ফেরার আগে অন্য ক্রুরা তাদের স্থলাভিষিক্ত হবেন। আবহাওয়া অনুকূলে না থাকায় এই মিশনের উড্ডয়ন একাধিকবার পিছিয়ে দেওয়া হয়।

নাসা এক বিবৃতিতে বলেছে, ‘ক্রু-২ সদস্যরা ৮ নভেম্বর সোমবার সকাল ৭ টা ১৪ মিনিটের (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমইএসটি) আগে ফ্লোরিডা উপকূলে অবতরণ করতে পারছেন না।’

ফরাসি নভোচারী টমাস পেসকুয়েট এর আগে শুক্রবার মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এটা এক তিক্ত-মধুর অনুভূতি। আমরা হয়তো আর কখনো মহাকাশ স্টেশনে ফিরবো না এবং এটি সত্যিই জাদুকরী জায়গা।’

নভোচারীদের নিয়ে আসার ক্রু ড্রাগন মহাকাশযান রোববার গ্রীনিচ মান সময় ১৮০৫ টায় মহাকাশ স্টেশন ত্যাগ করে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবে। মহাকাশ স্টেশন ত্যাগ করার পর কক্ষপথের অবস্থান অনুযায়ী কয়েক ঘণ্টার যাত্রায় এটি ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে।

সূত্র: স্পেস ডট কম

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ