যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে ঢুকে পড়লো গাড়ি, হতাহত ৪৫

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২১, ১৩:১২আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩:১৬

যুক্তরাষ্ট্রে বড়দিনের একটি প্যারেডের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় উইসকনসিনের ওয়াউকেশা-তে এ ঘটনা ঘটে। এতে ৪৫ জন হতাহত হয়েছে। এর মধ্যে পাঁচ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এদিন ওয়াউকেশা-তে ক্রিসমাসের প্যারেডে লোকজন আনন্দে মেতে উঠেছিল। এক পর্যায়ে একটি লাল এসইউভি গাড়ি পার হওয়ার জন্য হর্ন দিচ্ছিল। পরে গাড়িটি প্যারেডের মধ্যে তুলে দেওয়া হলে হতাহতের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে প্যারেডে গাড়ি ঢুকে পড়া ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।

আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয় পুলিশ প্রধান ডেনিয়েল থমসন। তবে পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত নিহতদের নাম, পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেনকেও এদিনের ঘটনা অবহিত করা হয়েছে।

প্যারেডে ঢুকে পড়া গাড়িটি এরইমধ্যে শনাক্ত করতে সমর্থ হয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আক্রান্ত এলাকাটিকে নিরাপদ ঘোষণা করা হয়েছে। তারপরও সোমবার ওয়াকেশায় সব সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিনের ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে আখ্যায়িত করেছেন শহরের মেয়র শন রেলি।

এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রধান ডেনিয়েল থমসন জানান, তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এতে সাহায্য করছে এফবিআই।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের