যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে গাড়ি হামলা সন্ত্রাসবাদী কাজ নয়: পুলিশ

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২১, ১০:৫৬আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১:৫৫

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বড়দিনের প্যারেডে চালানো গাড়ি হামলা সন্ত্রাসবাদী কাজ নয় বলে জানিয়েছে পুলিশ। গত রবিবার উইসকনসিনের ওয়াকিশাতে ওই প্যারেডে গাড়ি হামলা চালায় ড্যারেল ব্রুকস জুনিয়র নামের ৩৯ বছরের বছরের এক ব্যক্তি। এতে অর্ধশতাধিক মানুষ হতাহত হয়।

উইসকনসিনের পুলিশ প্রধান ড্যানিয়েল টমসন জানিয়েছেন, গাড়ি-হামলা যে সন্ত্রাসবাদী কাজ, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশের বক্তব্য, হামলার আগে ব্রুকস গৃহবিবাদে জড়িয়ে পড়ে। পুলিশ তার বাড়িতে পৌঁছাবার আগেই সে বাড়ি থেকে চলে যায়। তারপরই সে তার এসইউভি নিয়ে ব্যারিকেড ভেঙে সোজা ক্রিসমাস প্যারেডে ঢুকে যায়। গাড়ির ধাক্কায় পাঁচ জন মারা গেছেন। তার মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। আহত হয়েছে আরও ৪৮ জন।

পুলিশ প্রধান বলেছেন, অভিযুক্ত একাই এই কাজ করেছে। তবে তদন্ত চলছে। কেন সে এই কাজ করলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যাসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী অফিসারদের ধারণা, গাড়ির ধাক্কায় মৃত ও আহতদের ব্রুকস আগে থেকে চিনতো না। তবে পুলিশ ব্রুকসকে চিনত। কারণ, অতীতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পুলিশের কাছে এসেছে। এক  নারী পুলিশের কছে অভিযোগ করেছিলেন, ব্রুকস তাকে গ্যাস স্টেশনে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিল।

এদিকে রবিবারের গাড়ি হামলার ঘটনায় তিন থেকে ১৬ বছর বয়সী ১৮ জন এখনও হাসপাতালে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে ছয়টি শিশুর অবস্থা আশঙ্কাজনক। কারও হাড় ভেঙেছে, মাথায় গুরুতর আঘাত লেগেছে, কারও পুরো শরীর ক্ষতবিক্ষত হয়েছে। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম