যুক্তরাষ্ট্রে নথি চুরিতে দোষী সাব্যস্ত হলেন চীনা নাগরিক

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ১৩:৩৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৩:৩৪

কৃষি বিষয়ক কোম্পানি মোনসান্টোর বাণিজ্য বিষয়ক গোপন নথি চুরিতে দোষী সাব্যস্ত হয়েছেন এক চীনা নাগরিক। বৃহস্পতিবার মিসৌরির ফেডারেল আদালতে তিনি জানিয়েছেন, চীন সরকারকে সুবিধা দিতে এসব নথি চুরির ষড়যন্ত্র করেন তিনি। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

মোনসান্টো এবং এই সংশ্লিষ্ট কোম্পানিতে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন জিয়াং হাইতাও। অর্থনৈতিক গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত এই চীনা নাগরিকের দণ্ড আগামী ৭ এপ্রিল ঘোষণা করা হবে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।

২০১৭ সালের জুন মাসে চীন যাওয়ার বিমানের অপেক্ষায় থাকার সময় জিয়াং হাইতাওয়ের কাছে মানসান্টোর বাণিজ্য সম্পর্কে গোপনীয় নথি পায় মার্কিন কর্মকর্তারা।

ওই সময় তাকে চীনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে তিনি চীনের মৃত্তিকা বিজ্ঞান বিষয়ক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। পরে যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম