ছবি তোলার চেষ্টা, ৭০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২২, ১৫:১৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫:২৭

ছবি তুলতে গিয়ে ঘটে গেলে ভয়াবহ বিপদ। ছবি তুলতে গিয়ে পা পিছলে ৭০০ ফুট নিচে চলে যায় এক পর্বতারোহী। পরবর্তীতে তার লাশ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে সোমবার যুক্তরাষ্ট্রের লস্ট ডাচম্যান পার্কে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

শেরিফের মুখপাত্র লরেন রেইমার ই-মেইলের মাধ্যমে সংবাদমাধ্যমটিকে জানান, ২১ বয়সী রিচার্ড জ্যাকবসনের লাশ ফ্ল্যাট আয়রন ট্রেইলেরর প্রায় ৭০০ ফুট নিচে পাওয়া গেছে। জ্যাকবসনের সফরসঙ্গী তার বন্ধু রাত ১২টা ৪৫ এর দিকে ৯১১ জরুরি নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে অ্যারিজোনার জননিরাপত্তা বিভাগ কর্তৃপক্ষ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারে নামলে তার মরদেহ উদ্ধার করে। শেরিফ জানিয়েছে, পার্কটি ফোনিক্স থেকে প্রায় ৪০ মাইল দূরে।

ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ার জার্নালের ২০১৮ সালের এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বজুড়ে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন আড়াই শতাধিক মানুষ।

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী