মস্কোর মার্কিন দূতাবাসের উপ-প্রধানকে বহিষ্কার করলো রশিয়া

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:০২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:০২

মস্কোতে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ-প্রধানকে রাশিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার একটি রুশ বার্তা সংস্থাকে এই তথ্য জানিয়েছেন মার্কিন দূতাবাসের এক মুখপাত্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

বহিষ্কার হওয়া কূটনীতিকের নাম বার্ট গোরম্যান। তবে কেন তাকে বরখাস্ত করা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা নিয়ে ওয়াশিংটন-মস্কোর চলমান উত্তেজনার মধ্যে এই বহিষ্কারের ঘটনা ঘটলো।

মার্কিন দূতাবাসের মুখপাত্র জ্যাসন রেবহলজ জানান, মস্কোর মার্কিন দূতাবাসে সেকেন্ড ইন কমান্ড ছিলেন গোরম্যান। তার একটি উন্মুক্ত ভিসা রয়েছে। মস্কোতে তিনি তিন বছর ধরে আছেন।

এদিকে, ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রাশিয়া বিশ্বকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেছে ন্যাটো জোট। পশ্চিমা দেশগুলোর সামরিক জোটটির দাবি সেনা প্রত্যাহারের বদলে নতুন করে আরও সাত হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। বৃহস্পতিবার জোটটি সতর্ক করে দিয়ে বলেছে, নতুন সেনা সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জোরালো করেছে মস্কো।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের