চালকের আসনে ১৩ বছরের শিশু, পিকআপের ধাক্কায় নিহত ৯

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২২, ১৩:৫৫আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৩:৫৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দুই গাড়ির সংঘর্ষে অন্তত নয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিউ মেক্সিকোর একটি কলেজের গলফ টিমের ছয় সদস্য ও তাদের কোচ রয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ১৩ বছরের এক শিশুর চালানো একটি পিকআপ ওই খেলোয়াড়দের বহনকারী গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

গত মঙ্গলবার মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুইটি আগুন ধরে যায়। এই ঘটনায় আহত আরও দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনটিএসবি এর ভাইস চেয়ারম্যান ব্রুস ল্যান্ডসবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পিকআপ ট্রাকের চালকের আসনে ছিল ১৩ বছরের এক ছেলে শিশু’। তিনি জানান, ট্রাকটির সামনের বাঁ-পাশের চাকা ফেটে গেলে এটি বাঁ-দিকে ঘুরতে শুরু করে আর বিপরীত পাশের লেনে ঢুকে যায়।

ব্রুস ল্যান্ডসবার্গ বলেন, ‘এটা ছিল দ্রুত গতিতে চলতে থাকা দুই ভারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ’।

নিউ মেক্সিকোর ইউনিভার্সিটি অব সাউথইস্ট কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়িতে তাদের গলফ টিমের নয় সদস্য ছিলেন। এরমধ্যে সাত জন নিহত হয়েছেন। বাকি দুই জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

এছাড়া ওই দুর্ঘটনায় ট্রাকটির চালক এবং এক আরোহী নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ