হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা, রুশ সংশ্লিষ্টতার অভিযোগ

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২২, ০৯:১৩আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৯:১৩

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলায় আরও কয়েক জন ডেমোক্র্যাট নেতাকেও অভিযুক্ত করা হয়েছে। ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার সঙ্গে মিলে অভিযুক্তরা ওই নির্বাচনে জালিয়াতির চেষ্টা করেছে।

চার বছর প্রেসিডেন্ট থাকার সময়ে ডোনাল্ড ট্রাম্প বারবার যেসব অভিযোগ তুলেছেন সেই সব অভিযোগই মামলায় আনা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পরও ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। তবে তার এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা ১০৮ পাতার অভিযোগ দায়ের করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়, ‘সংঘবদ্ধভাবে কাজ করে আসামিরা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে মিথ্যা বর্ণনা ছড়ায় যে, রিপাবলিকান বিরোধী প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প একটি শত্রু বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেছে।’

তবে এই মামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি হিলারি ক্লিন্টনের প্রতিনিধি।

মামলায় ক্ষতিপূরণ এবং শাস্তিমূলক খেসারতের দাবি করা হয়েছে। জালিয়াতির মামলায় বিশেষজ্ঞ আইনজীবী জেফ গ্রেল বলেছেন, জালিয়াতির দাবি প্রতিষ্ঠা করতে ট্রাম্পকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। তিনি বলেন, বেসামরিক জালিয়াতির দাবি চার বছরের মধ্যে শেষ করার নিয়ম রয়েছে। তবে এই চার বছর মেয়াদ কখন শুরু হবে তানিয়ে বড় ধরনের মতবিরোধ রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগ ওঠে। ২০২০ সালে মার্কিন সিনেট কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান রাজনৈতিক কর্মী পল মানাফোর্ট এবং উইকিলিকস ব্যবহার করে রাশিয়া ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে জয়ী করার চেষ্টা করেছে। ২০১৬ সালে ট্রাম্পের প্রচার শিবিরে পাঁচ মাস কাজ করেন পল মানাফোর্ট।

সূত্র: রয়টার্স

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম