৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনতে চান ইলন মাস্ক

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২২, ১৯:২০আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ২২:২৯

মার্কিন ধনকুবের ও টেসলা সিইও ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনতে ৪৩ বিলিয়ন (৪৩০০ কোটি) ডলারের একটি প্রস্তাব দিয়েছেন। তার এই প্রস্তাবের পর সোশাল মিডিয়া কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। মাস্ক বলছেন, টুইটারের বিকাশ এবং মুক্তমতের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তিনি এটি কিনতে চান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার নিজের টুইটারে অ্যাকাউন্টে মাস্ক লিখেছেন, টুইটারের অসাধারণ সম্ভাবনা রয়েছে। আমি তা উন্মুক্ত করতে চাই।

তিনি জানান, বুধবার টুইটারের পরিচালনা পর্ষদের কাছে একটি প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার নিয়ন্ত্রকের কার্যালয়ে তা নথিবদ্ধ হওয়ার পর প্রকাশ্যে এসেছে।

টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪.২০ ডলার প্রস্তাব দিয়েছেন মাস্ক। যা ১ এপ্রিল বন্ধ হওয়ার আগে ৩৮ শতাংশ প্রিমিয়ারের প্রতিনিধিত্ব করে। ওই দিন টেসলা সিইও টুইটারে তার ৯ শতাংশের বেশি শেয়ার পাবলিক করেন।

মার্কিন ধনকুবের টুইটারের পরিচালনা পরিষদের যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষকরা তখন বলেছিলেন, এর মাধ্যমে টুইটার কিনে নিতে মাস্কের ইচ্ছার কথা প্রকাশিত হয়েছে। কারণ বোর্ডের সদস্য হলে তার শেয়ার ১৫ শতাংশের কম হবে।

টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলরকে পাঠানো চিঠিতে মাস্ক লিখেছেন, বিনিয়োগের পর আমি এখন বুজতে পারছি কোম্পানিটি বর্তমান অবস্থায় সমৃদ্ধি বা সামাজিক অপরিহার্যতায় পরিণত হবে না।

নিজেকে একজন মুক্ত-বাক নিরঙ্কুশবাদী হিসেবে দাবি করা মাস্ক টুইটার ও এর নীতির সমালোচনা করে আসছিলেন। সম্প্রতি তিনি একটি জরিপ পরিচালনা করেন। এতে তিনি ব্যবহারকারীদের কাছে জানতে চান, তারা কি মনে করেন প্ল্যাটফর্মটি মুক্ত-বাকের নীতি মেনে চলছে।

টুইটার কেনার প্রস্তাবের বিষয়ে মাস্ক বলেন, আমার প্রস্তাব সবচেয়ে ভালো এবং চূড়ান্ত। যদি মেনে নেওয়া না হয় তাহলে আমাকে শেয়ারহোল্ডার হিসেবে নিজের অবস্থান নিয়ে ভাবতে হবে।

এক সূত্র জানিয়েছে, গোল্ডম্যান স্যাকস ও উইলসন সনসিনি গুডরিচ অ্যান্ড রোসাটির পরামর্শ নিয়ে প্রস্তাবটি বিবেচনা করবে টুইটার।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম