যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্তে সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২২, ১৪:৫১আপডেট : ২৩ জুন ২০২২, ১৪:৫১

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২২ জুন) সন্ধ্যায় লগান কাউন্টিতে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে জানিয়েছে সিবিএস নিউজ।

ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, ‘বেল ইউএইচ-১বি’ মডলের হেলিকপ্টারে ৬ জন আরোহী ছিলেন।

লগানের জরুরি অ্যাম্বুলেন্স অথরিটির অপারেশন চিফ রে ব্রায়ান্ট সংবাদ সম্মেলনে বলেন, 'হেলিকপ্টারে থাকা সবাই মারা গেছেন'।

এটি বিনোদন অথবা ভ্রমণের জন্য ব্যবহার হতো। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইটবার্তায় ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস বলেন, মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি আমি।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস