যুক্তরাষ্ট্রে লরি থেকে অর্ধশতাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২২, ১৩:৪৮আপডেট : ২৯ জুন ২০২২, ১৪:১৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি পরিত্যক্ত লরি থেকে ৫১ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা মেক্সিকোর নাগরিক। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মার্কিন অভিবাসন ও কাস্টমস দফতরের তদন্তকারী সংস্থার একজন ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট ইনচার্জ এ ঘটনার সঙ্গে মানবপাচারের সম্পৃক্ততার কথা জানিয়েছেন।

অভিযুক্ত দুই মেক্সিকান নাগরিকের নাম জুয়ান ফ্রান্সিসকো ডি'লুনা-বিলবাও এবং জুয়ান ক্লাউডিও ডি'লুনা-মেন্ডেজ বলে জানা গেছে। তাদের দুই জনকে আলাদা আলাদাভাবে আটক করা হয়েছে।

আদালতের নথি এবং কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকালে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে।

সন্দেহভাজন হিসেবে তৃতীয় আরও একজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি একজন মার্কিন নাগরিক। তিনি লরিটির চালক বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধেও অভিযোগ আনা হবে বলে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের