যুক্তরাষ্ট্রে মাংকিপক্স আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২২, ১৫:২২আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৫:৩৩

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত মাংকিপক্স আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সিডিসি-র তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে প্রায় তিন হাজার ৬০০টি মাংকিপক্স আক্রান্তের খবর পাওয়া গেছে। দেশের প্রায় প্রতিটি রাজ্যেই অন্তত একটি করে নিশ্চিত সংক্রমণের ঘটনা রয়েছে।

এই প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণার কথা বিবেচনা করছে বাইডেন প্রশাসন।

সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ের বেসেররা বলেন, মাংকিপক্স জীবনের একটি অংশ হয়ে উঠুক, এটি নিশ্চয়ই আপনারা চাইবেন না।

তিনি প্রশ্ন রাখেন, কোভিডের তুলনায় এই ভাইরাসে কত মানুষ মারা গেছে? উত্তরটি হলো শূন্য। তার ভাষায়, ‘আমরা জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করি ডাটা ও বিজ্ঞানের ভিত্তিতে, উদ্বেগের ভিত্তিতে নয়।’

শনিবার ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস মাংকিপক্স সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এটি সংস্থাটির সর্বোচ্চ সতর্কতা। এই সতর্কতা জারির ফলে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার পথ উন্মুক্ত হয় এবং টিকা ও চিকিৎসা বিনিময়ে বাধা দূর হয়।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেছেন ডব্লিউএইচও-এর মাংকিপক্স বিষয়ক টেকনিক্যাল প্রধান রোজামুন্ড লুইস। তিনি বলেন, ডব্লিউএইচও একটি বৈশ্বিক সমন্বিত মেকানিজমের দিকে অগ্রসর হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সঠিক কৌশল গ্রহণ করলে সংক্রমণ থামানো সম্ভব।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী