চিকিৎসার পর করোনা নেগেটিভ বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২২, ২১:৫১আপডেট : ২৭ জুলাই ২০২২, ২১:৫১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিরাময়ের পথে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আর আইসোলেশনে থাকার প্রয়োজন নেই। বুধবার হোয়াইট হাউজ জানায়, গতকাল সন্ধ্যায় ও আজ সকালে তার দুবার করোনাভাইরাসের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। উভয় ফল নেগেটিভ এসেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনোর এক স্মারকে লিখেছেন, গতকাল সন্ধ্যায় এবং আজ সকালে অ্যান্টিজেন টেস্টে বাইডেনের ফল নেগেটিভ এসেছে। বাইডেন ইতোমধ্যে পাক্সলোভিড থেরাপিউটিকের একটি কোর্স সম্পন্ন করেছেন।

তিনি আরও লিখেছেন, এর ফলে প্রেসিডেন্ট আর কঠোর আইসোলেশনে থাকতে হবে না।

গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হোয়াইট হাউজের বাসভবনে আইসোলেশনে ছিলেন বাইডেন। তিনি পূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে চিকিৎসাকালীন তার সূচি কিছুটা কম ছিল।

চিকিৎসক ও’কনোর বলেছেন, আইসোলেশন না থাকা প্রেসিডেন্ট দশ দিন অন্যদের মাঝে গেলে মাস্ক পরবেন এবং নিয়মিত টেস্ট করবেন।

তিনি আরও বলেছেন, বাইডেনের জ্বর নেই। তার উপসর্গ ধীরে ধীরে নিরাময় হচ্ছে এবং প্রায় সুস্থ হওয়ার দিকে।

সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ৭৯ বছর বয়সী বাইডেন। তবে তার চিকিৎসকরা বলছেন, তার স্বাস্থ্য ভালো রয়েছে। তিনি করোনার দুটি বুস্টার ডোজসহ টিকা নিয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম