লাখ লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফে ঐতিহাসিক ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ১১:২৮আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১১:২৯

শিক্ষার্থীদের নেওয়া ঋণ মওকুফে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঋণগ্রস্ত যেসব আমেরিকান শিক্ষার্থী বছরে ১ লাখ ২৫ হাজারের কম আয় করেন জনপ্রতি ১০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করা হবে। গত নির্বাচনি প্রচারণার সময় এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

যেসব শিক্ষার্থীর আর্থিক অবস্থা খুবই দুর্বল তারা পেল গ্রান্ট সুবিধার অধীনে ঋণ পায়। এক্ষেত্রে ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফও করা হবে। শিগিগিরই বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করবেন প্রেসিডেন্ট বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৩ আগস্ট) বাইডেন টুইট বার্তায় বলেন, ‘বহু শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারকে ২০২৩ সালের জানুয়ারি থেকে আবার শিক্ষাঋণের কিস্তি পরিশোধ শুরু করতে হবে। ফলে তাদের ওপর ঋণের চাপ কমিয়ে স্বস্তি দেওয়ার লক্ষ্যেই আমার প্রশাসন শিগগিরই একটি পরিকল্পনা ঘোষণা করবে’।

বাইডেনের এমন ঘোষণায় স্বাগত জানিয়েছে অনেকে। তবে ঋণ মওকুফ করার ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত প্রায় ৪ কোটি ৩০ লাখ মার্কিন নাগরিকের ওপর রয়েছে ১ লাখ ৬০ হাজার কোটি মার্কিন ডলারের শিক্ষা ঋণ।

সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী