কিছুক্ষণের জন্য মুকুট হারিয়েছিলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ১১:৩৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১১:৪১

অল্প সময়ের জন্য বিশ্বের সবচেয়ে ধনীর জায়গা হারিয়েছিলেন মার্কিন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ফোর্বস জানিয়েছে, মাস্ক বুধবার সাময়িক সময়ের জন্য খেতাব হারান। টেসলার শেয়ার কমে যাওয়ায় এমনটি ঘটে। ওই সময় মাস্ককে হটিয়ে জায়গায় দখল করেছিলেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার।

ফোর্বস জানিয়েছে, ৫১ বছর বয়সী ইলন মাস্কের সম্পদের পরিমাণ ছিল ১৮৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। আর শীর্ষ ধনী আর্নল্ট পরিবারের সম্পদ ছিল ১৮৫ দশমিক ৪ বিলিয়ন ডলার, ১৮ হাজার ৫৪০ কোটি ডলার।

তবে খুব বেশিক্ষণ শীর্ষ ধনীর আসন থেকে দূরে থাকতে হয়নি টুইটারের মালিক মাস্ককে। কিছুক্ষণের ব্যবধানে আগের অবস্থানে ফিরে আসেন তিনি।

ইলন মাস্ক ২০২১ সালের সেপ্টেম্বরে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনীর জায়গা ধরে রেখেছেন।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান