নিউ ইয়র্কে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে শিশুসহ ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৩, ১১:৫৬আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১২:০২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুনে পুড়ে দুই শিশুসহ পাঁচজন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে রক ল্যান্ড কাউন্টির কর্মকর্তা ক্রিসথোপার কিয়ার বলেন, ভোর ৪টার দিকে লেক স্ট্রিটের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে বলে, ৯১১ নম্বরে একাধিক কল আসে। খবর পাওয়া মাত্রই আগুনে পুড়ে যাওয়া বাড়িটিতে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। ভবনটিতে অনেকে আটকা পড়ে। 

তিনি আরও বলেন, ‘ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও, বাড়ির ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। পরে ভবনটির একতলা থেকে দুটি ও দুতলা থেকে তিনজনের মরদেহ বাইরে নিয়ে আসা হয়।’

এ ঘটনার সময় একজন দমকলকর্মীও আহত হয়েছেন। এছাড়া আরও ৫ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নাম ও পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

কোথা থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। সূত্র: সিবিএস নিউজ

/এলকে/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি