মেক্সিকোয় অপহৃত ৪ মার্কিন নাগরিক: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ২১:৫২আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২১:৫২

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলেছে, মেক্সিকোতে চার মার্কিন নাগরিককে অপহরণ করা হয়েছে। সোমবার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, উত্তর-পূর্ব মেক্সিকোতে ৩ মার্চ তাদের অপহরণ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এফবিআই বলেছে, ৩ মার্চ একটি মিনিভ্যানে তামাউলিপাস রাজ্যের মাতামরোস সীমান্ত অতিক্রম করছিলেন মার্কিন নাগরিকেরা। এ সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে চারজনকে একটি গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে নিয়ে যায় অস্ত্রধারীরা।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোন আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো অপহরণের ঘটনাটি তদন্ত করছে।

অপরাধ ও অপহরণের কারণে মেক্সিকোর যে ছয়টি রাজ্য ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তামাউলিপাস সেগুলোর একটি।

অপহৃতদের উদ্ধারে জনগণের সহযোগিতা চেয়েছে এফবিআই। চার মার্কিন নাগরিক ও তাদেরকে অপহরণকারীদের সম্পর্কে তথ্যদাতাদের জন্য ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

অপহৃত চার মার্কিন নাগরিকের পরিচয় প্রকাশ করেনি এফবিআই। সংস্থাটি বলেছে, তারা যে মিনিভ্যানে ছিলেন সেটির লাইসেন্স প্ল্টে নর্থ ক্যারোলাইনার। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনভাইল সীমান্তের অপর পাশে মাতামরোস অবস্থিত।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের