এআই ঝুঁকি নিয়ে হোয়াইট হাউজের আলোচনায় যা উঠে এলো

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৩, ১৯:১২আপডেট : ০৫ মে ২০২৩, ১৯:১২

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে সম্পর্কিত টেক জায়ান্ট কোম্পানিগুলোর প্রধানরা হোয়াইট হাউজের এক বৈঠকে এই প্রযুক্তির ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঝুঁকি মোকাবিলায় আরও ৭টি গবেষণা প্রতিষ্ঠান স্থাপনে প্রায় ১৪ কোটি ডলার বিনিয়োগের অনুমোদন দিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবারের (৫ মে) আলোচনায় গুগল, মাইক্রোসফট ও ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা ও ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টমান জানান, সমাজ রক্ষার্থে তাদের ‘নৈতিক দায়িত্ব’ রয়েছে। সম্প্রতি চ্যাট জিপিটি ও বার্ড নামক প্রযুক্তি উদ্ভাবন করেছে কোম্পানিগুলো।

বহুল আলোচিত ‘চ্যাট জিপিটি’ তৈরি করা ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টমান বলেন, ‘নিয়মকানুনের বিষয়ে সব নির্বাহী কর্মকর্তারা আশ্চর্যজনকভাবে একই অবস্থানে রয়েছেন। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে ভাবছে সবাই।’

আলোচনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, নতুন এই প্রযুক্তি যেমন নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারে, একই সঙ্গে মানুষের ভবিষ্যৎকে আরও সম্ভাবনাময় করেও তুলতে পারে।

সমাজে এসব কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে বিতর্ক করেন তারা। ঝুঁকির বিষয়ে তারা বলেন, ‘এআই তৈরি করা কোম্পানিগুলোর দায়িত্ব তাদের পণ্যের বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করা।’

সম্প্রতি এআই ‘গডফাদার’ নামে পরিচিত গুগলের সাবেক কর্মকর্তা জিওফ্রে হিন্টন চাকরি ছাড়ার আগে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে কাজ করার জন্য অনুতাপ প্রকাশ করেন। বিবিসিকে তিনি বলেছিলেন, চ্যাটবটগুলো ‘বেশ আতঙ্কজনক’। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এআই মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠতে পারে।

এআই এর ঝুঁকি নিয়ে মার্চে টুইটারের সিইও ইলন মাস্ক ও অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে লাগাম টানা উচিত। তবে এমন বক্তব্যের বিরোধিতা করেছেন বিল গেটস। তার মতে প্রযুক্তির প্রসারে লাগাম টানা কোনও সমাধান হতে পারে না।

সূত্র: বিবিসি

/এটি/এএ/
সম্পর্কিত
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
এবার কি রফতানিতে নতুন ইতিহাস গড়বে পোশাক খাত? 
হরমুজ চুক্তি বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রকে দুষলো ইরান
সর্বশেষ খবর
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা