বদলি নেমেই চমক দেখালেন নেইমার 

স্পোর্টস ডেস্ক 
০৫ আগস্ট ২০২৬, ১০:৫৮আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১০:৫৮

ইনজুরি কাটিয়ে ফিরেই নিজের চেনা রূপ দেখালেন নেইমার জুনিয়র। রেমোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে প্রতিপক্ষের রক্ষণ চুরমার করে দিলেন তিনি। ব্রাজিলিয়ান এই সুপারস্টারের চমৎকার এক অ্যাসিস্টে রনির করা একমাত্র গোলে রেমোকে ১-০ ব্যবধানে হারিয়ে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সান্তোস।

মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথম মিনিটেই সান্তোসের গ্যাব্রিয়েল মেনিনো রেমোর গোলমুখে বড় সুযোগ তৈরি করেন। তবে স্বাগতিক রেমোও পাল্টা আক্রমণে গিয়ে আলেফ মাঙ্গা ও জাজার মাধ্যমে সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। ম্যাচের ২৭ মিনিটে ঘটে আসল নাটকীয়তা; ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করায় ডিফেন্ডার মারলনকে প্রথমে হলুদ কার্ড দেন রেফারি অ্যান্ডারসন দারোনকো। কিন্তু পরবর্তীতে ভিএআরের সহায়তা নিয়ে সিদ্ধান্ত বদলে তাকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। ফলে ১০ জনের দলে পরিণত হয় রেমো। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ বাড়াতে নেইমারকে মাঠে নামান সান্তোস কোচ কুকা। কোচের আস্থার পূর্ণ প্রতিদান দেন নেইমার ম্যাচের ৭৪ মিনিটে। রেমোর মিডফিল্ডার জে ওয়েলিসনকে দুর্দান্ত এক ট্যাকলে পরাস্ত করে বল কেড়ে নেন তিনি। এরপর বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে বক্সে ঢুকে নিখুঁত পাস বাড়ান সতীর্থ রনির উদ্দেশ্যে। রনি কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন।

ম্যাচের শেষ মুহূর্তে রেমোর ভিতোরের একটি ফ্রি-কিক পোস্টে লাগলে বেঁচে যায় সান্তোস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমারের দল।

এই জয়ের মাধ্যমে কোপা দো ব্রাজিলের শেষ আটে পৌঁছানোর পাশাপাশি ৪ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল প্রাইজমানিও নিশ্চিত করেছে সান্তোস। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
মাদ্রিদে দাবানলে ক্ষতিগ্রস্তদের মেসি দিলেন ১ কোটি টাকা
বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের কোচের পরের গন্তব্য কোথায় 
চিলিতে পৌঁছেই হৃদয় জয় করলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা
সর্বশেষ খবর
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
এবার কি রফতানিতে নতুন ইতিহাস গড়বে পোশাক খাত? 
এবার কি রফতানিতে নতুন ইতিহাস গড়বে পোশাক খাত? 
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা