যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ি চাপায় ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৩, ০৯:১৫আপডেট : ০৮ মে ২০২৩, ০৯:২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ি চাপায় ৮ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৫ জন। কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানিয়েছে, মেক্সিকো সীমান্তবর্তী বাউনসভিল শহরের কাছে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। ব্রাউনসভিল শহরে অভিবাসী ও বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রের কাছের একটি বাস স্টপে দাঁড়িয়ে ছিলেন তারা। তখনই একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়।

গাড়ির চালককে ইতোমধ্যে আটক করার পাশাপাশি মামলা দেওয়া হয়েছে। তবে ঘটনাটি ইচ্ছাকৃত কিনা তা এখনও স্পষ্ট নন পুলিশ কর্মকর্তা। পুরো বিষয়টি তদন্ত করে জানানো হবে।

নজরদারি ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি বেপরোয়া গতিতে বাস স্টপের দিকে আসছিল। এরপরই তাদের ওপর উঠে যায়। নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা ওই বাস স্টপ থেকে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে বা শহরে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন।

খবর পেয়েই ঘটনাস্থল ছুটে আসে পুলিশ। চালক মাদকাসক্ত ছিলেন কিনা তা পরীক্ষা করাতে তাকে হাসপাতালে পাঠানো হয়।

মার্কিন সীমান্ত সুরক্ষা কর্মকর্তারা বলেছেন, ব্রাউনসভিল শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের প্রবেশ অনেক বেড়েছে। সীমান্তে অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে থাকার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

/এলকে/
সম্পর্কিত
প্রচণ্ড গরমে চিড়িয়াখানায় তিন সিংহের মৃত্যু
ইরানে কি কোণঠাসা হয়ে পড়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ
সর্বশেষ খবর
জিমিকে নিয়েই ছোট হলো এশিয়ান গেমসের দল 
জিমিকে নিয়েই ছোট হলো এশিয়ান গেমসের দল 
আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 
আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান