তিনজনকে হত্যার পর পুলিশের গুলিতে কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৩, ১৬:৩১আপডেট : ১৬ মে ২০২৩, ১৬:৩৪

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এক কিশোরের এলোপাতাড়ি ছোড়া গুলিতে তিনজন নিহত হয়েছেন। হামলাকারীও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হন দুই পুলিশ সদস্যসহ অন্তত নয়জন। সোমবার (১৫ মে) অঙ্গরাজ্যটির ফার্মিংটন শহরে ঘটনাটি ঘটেছে।

নিউ মেক্সিকো রাজ্যে একটি গির্জার বাইরে পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গুলি করার আগে সে তিনজনকে হত্যা করে।

পুলিশের উপ-প্রধান ব্যারিক ক্রাম সংবাদ সম্মেলনে বলেন, গুলি চালানোর ঘটনায় একাধিক ব্যক্তি জরুরি নম্বরে টেলিফোন করেন। পরে চার পুলিশ কর্মকর্তা ওই বন্দুকধারীকে ঠেকাতে সমর্থ হন। ওই যুবক কোন উদ্দেশে হামলা চালায়, তা এখনও স্পষ্ট নয়। 

সে একাই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী