ফ্লোরিডায় বন্দুক নিয়ে হামলা, শিশুসহ আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৩, ১২:৩১আপডেট : ৩০ মে ২০২৩, ১২:৩৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হলিউডের সমুদ্র সৈকতে বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। মেমোরিয়াল ডে’তে ছুটি কাটাতে আসা সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র ডেনা বেটিনেচি জানান, সোমবার সন্ধ্যায় আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিকভাবে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, গুলির ঘটনায় চারজন সামান্য আহত হন। এদের বয়স এক থেকে ১৭ হবে। এছাড়া ২৫ থেকে ৬৫ বছর বয়সী রয়েছেন আরও পাঁচজন। এদের একজনকে রাতে অস্ত্রোপচার করা হয়েছিল। অন্যদের অবস্থা স্থিতিশীল। 

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, সবাই স্বাভাবিকভাবেই সৈকতের পাশের রাস্তায় হাঁটছে। এসময় হঠাৎ বন্দুকের গুলির আওয়াজ শুনে সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছুটাছুটি শুরু করে। এ ঘটনায় একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সন্দেহভাজন আরও কয়েকজনকে খুঁজছে নিরাপত্তা বাহিনী। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম