নিউ ইয়র্কে অনুমতি ছাড়া আজান দিতে বাধা নেই

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৩, ১৬:১২আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৭:৩৮

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুসল্লিদের নামাজের সুবিধার্থে নতুন নির্দেশনা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, শুক্রবার জুমার দিনে সাড়ে ১২টায় অনুমতি ছাড়াই আজান দেওয়া যাবে। কোনও বাধা ছাড়াই মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। খবর সিএনএন’র

নির্দেশনায় আরও বলা হয়েছে, রমজান মাসে সন্ধ্যার সময়ও একইভাবে নামাজের জন্য আজান দিতে বাধা থাকবে না। এ বিষয়ে নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামস বলেছেন, নতুন নীতি অনুযায়ী, শুক্রবার জুমার নামাজ ও পবিত্র রমজানে প্রকাশ্যে মাগরিবের আজান প্রচারের জন্য মসজিদগুলোকে এখন থেকে আর বিশেষ অনুমতি নিতে হবে না।

ইসলামের অন্যতম নিদর্শন আজান। প্রতিদিন পাঁচবার আজানের মাধ্যমে মুসল্লিদের নামাজের জন্য ডাকা হয়। আজানের প্রতি সম্মান প্রদর্শন এবং ভালোবাসা স্থাপন প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। হাদিস শরিফে আজান দেওয়ার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক