কোন কোন কারণে আজান দেওয়া যায়?

বেলায়েত হুসাইন
০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯

উত্তর দেওয়ার আগে জেনে নেওয়া যাক আজানের ফজিলত।

ইসলামের অন্যতম নিদর্শন আজান। প্রতিদিন পাঁচবার আজানের মাধ্যমে মুসুল্লিদের নামাজের জন্য ডাকা হয়। আজানের প্রতি সম্মান প্রদর্শন এবং ভালবাসা স্থাপন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। হাদিস শরিফে আজান দেওয়ার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। রাসুল (সা.) বলেছেন, কেয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবার উঁচুতে থাকবে। (সহিহ মুসলিম, আজানের ফজিলত অধ্যায়, হাদিস: ৩৮৭)

 

আগে যেসব কারণে আজান দেওয়া হতো

ইসলামের প্রাথমিক যুগ থেকে নামাজ ছাড়াও আরও একাধিক কারণে আজান দেওয়ার নজির আছে। মক্কা বিজয়ের পরে রাসুল (সা.) হজরত বেলাল (রা.)-কে কাবা শরিফের ছাদে উঠে আজান দেওয়ার নির্দেশ দিলে তিনি আজান দেন। (সিরাতে মুস্তফা, ৩য় খণ্ড, পৃষ্ঠা: ৪৯ ও আর রাহিকুল মাখতুম, পৃষ্ঠা: ৪২১)।

তাছাড়া, মুসলমানদের প্রথম কেবলাখ্যাত ফিলিস্তিনের মসজিদুল আকসা বিজয়ের পরও আজান দেওয়া হয়। হজরত ওমর (রা.) বলেন, হে আমাদের নেতা বেলাল! আজ ইসলামের প্রথম কেবলায় ইসলামের ঝান্ডা উড়ছে, এ ঐতিহাসিক মুহূর্তে যদি আপনি আজান দেন খুব ভালো হয়।

 

নামাজের আহ্বান ছাড়াও আরও যেসব কারণে আজান দেওয়া যায়

বিশেষজ্ঞ আলেমদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজান দেওয়ার আরও কিছু কারণ আছে। ইবনে হাজার হাইতামি বলেন, আরও যেসব কারণে আজান দেওয়া যাবে, তার মধ্যে আছে- নবজাতকের জন্ম, শয়তান বিতাড়ন, ভূমিকম্প, ভয় পাওয়া, রাগান্বিত হওয়া, কোনও ভয়ঙ্কর জন্তু দেখা, সৈন্যদলের ভিড় লাগা এবং অগ্নিকাণ্ডের সময়। (সূত্র: ইসলাম ওয়েব)।

 

মসজিদের বাইরে নামাজ পড়লে আজান দিতে হয়?

মসজিদের বাইরে নামাজ পড়লেও আজান দেওয়া মুস্তাহাব। এমনকি একা নামাজ পড়লেও নিচুস্বরে আজান ও ইকামত দেওয়া উত্তম। তবে আজান না দিলে নামাজের কোনও ক্ষতি হবে না। (বাদায়েউস সানায়ে ১/২৭৭, আলবাহরুর রায়েক ১/২৬৫)।

/এফএ/
সম্পর্কিত
অফারে পণ্য কেনা যাবে কি
ওয়াশরুমে প্রশ্নের সমাধান বিক্রির অভিযোগ, ছাত্রলীগ নেতা বলছেন ‘ভিত্তিহীন’
ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কি জাকাত দেওয়া যাবে?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি