উজরা-মাসুদ বিন মোমেনের বৈঠক

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪০

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের ওপর জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এ কথা জানান তিনি।

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশের ফাঁকে দুজনের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ছবিসহ সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে উজরা জেয়া লিখেছেন, 'বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং রোহিঙ্গা ইস্যুতে কথা হয়। রোহিঙ্গাদের সহায়তা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে।'

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের

গত ১১ থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে সফর করেন এই মার্কিন শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি, সরকার, রোহিঙ্গা শরণার্থী এবং মানাবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি। ১৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় উজরা জেয়ার। এক ঘণ্টারও বেশি সময় চলা বৈঠকে নির্বাচন, রোহিঙ্গাসহ অন্যান্য বিষয়ে বিস্তর আলোচনা হয়।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের