ইসরায়েলের পাশে আছি, নেতানিয়াহুকে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ২২:২৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২২:২৫

গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেছেন, ইসরায়েলের প্রশাসনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তত ওয়াশিংটন।

আকাশ, স্থল ও জলপথ থেকে শনিবার ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। ছেড়ে কথা বলছে না ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। পাল্টা গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা।

হঠাৎ এমন পরিস্থিতি নিয়ে জো বাইডেনকে অবগত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরে বাইডেন জানিয়েছেন, নিজেদের নাগরিকদের সুরক্ষায় আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের।

এদিকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টি নিরসনে করণীয় নিয়ে রবিবার (৮ অক্টোবর) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থাটির মহাসচিব গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেছেন, ‘ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার নিন্দা জানিয়েছেন গুতেরেছ। সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন তিনি।’

পাল্টাপাল্টি হামলা হতাহতের গভীর শোক জানিছেন জাতিসংঘ মহাসচিব।

আরও পড়ুন: 

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে