ট্রাম্পকে ৫ হাজার ডলার জরিমানা, কারাগারে পাঠানোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ১১:১৬আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:১৮

জালিয়াতির মামলার বিচারকাজ চলমান থাকায় আদালতের নির্দেশ অমান্য করে জরিমানার মুখে পড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্যাগ অর্ডার অনুযায়ী, আদালতের কোনও কর্মীকে নিয়ে কথা বলতে পারবে না তিনি। আদালত অবমাননায় শুক্রবার ট্রাম্পকে ৫ হাজার ডলার জরিমানা করেন নিউ ইয়র্কের বিচারক আর্থার এনগোরোন। এই আদালতেই বিচারকাজ চলছে ট্রাম্পের বিরুদ্ধে।

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় অ্যালিস গ্রিনফিল্ড নামে বিচার বিভাগীয় একজন কর্মীকে হেনস্তা করে গত ৩ অক্টোবর আপত্তিকর পোস্টার প্রকাশ করেন ট্রাম্প। তার দাবি, গ্রিনফিল্ডের সঙ্গে চাক শু’র ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে।

আপত্তিকর পোস্টটি প্রকাশের পর বিচারক এনগোরোন ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। পাশাপাশি ওই পোস্টটি দ্রুত সরিয়ে ফেলার আদেশ দিয়েছিলেন তিনি। এরপর ট্রুথ সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে নেন। কিন্তু তার প্রচারণামূলক সাইটে রয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এটি সরিয়ে নেন।

শুক্রবার কোর্টরুমে বিচারক বলেছেন, আদালতের একজন কর্মীকে উপহাস করে ওই পোস্ট সরাতে বিলম্ব করেন সাবেক প্রেসেডেন্ট ট্রাম্প।

এ ধরনের কাজ পুনরায় করলে তাকে কারাগারে যেতে হবে বলেও সতর্ক করেছেন বিচারক এনগোরোন।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম