মারা গেলেন সাবেক ফার্স্টলেডি রোজালিন কার্টার

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১০:৪১আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৯:৫৯

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রবিবার বিকালে ৯৬ বছর বয়সী সাবেক এই ফার্স্টলেডির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিমি কার্টারের প্রতিষ্ঠান কার্টার সেন্টার। খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

কার্টার সেন্টার এক বিবৃতিতে জানায়, মৃত্যুর সময় রোজালিন তার পরিবারের সঙ্গে ছিলেন। গত মে মাসে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন রোজালিন। গত ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার একটি সেবাদান কেন্দ্রে ৯৯ বছর বয়সী স্বামীর সঙ্গে ছিলেন রোজালিন। 
স্ত্রীর মৃত্যুর পর রোজালিন কার্টার সম্পর্কে জিমি কার্টার বলেন, আমি যা কিছু করেছি তাতে রোজালিন আমার সমান অংশীদার ছিলেন। যখন আমার প্রয়োজন ছিল তখন তিনি আমাকে নির্দেশনা এবং উৎসাহ দিয়েছেন। যতদিন রোজালিন পৃথিবীতে ছিলেন, আমি সবসময় জানতাম যে কেউ আমাকে ভালোবাসে এবং সমর্থন করে।

গত জুলাই মাসে নিজেদের ৭৭তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন জিমি কার্টার ও রোজালিন কার্টার। ২০১৯ সালে সবচেয়ে বেশি সময় ধরে বিবাহিত মার্কিন প্রেসিডেন্ট দম্পতি হওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন জিমি ও রোজালিন কার্টার।
জিমি কার্টার ও রোজালিন কার্টার বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৪৬ সালের ৭ জুলাই। সে সময় জিমি কার্টারের বয়স ছিল ২১, রোজালিনের ১৮।

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম