বাগানের শোভাবর্ধনে শত বছর পুরনো তাজা ক্ষেপণাস্ত্র!

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:০৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:০৯

বাগানপ্রেমী মানুষ বাগানের শোভাবর্ধনের জন্য কত কিছুই না করে থাকেন। এবার বাগানের সৌন্দর্যকে বাড়াতে রীতিমতো ক্ষেপণাস্ত্র বোমা রঙ করে বাগানে সাজিয়ে রেখেছিলেন এক দম্পতি। ভেবেছিলেন, বোমাটি নকল যা ফুল ‍ও বৃক্ষের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। কিন্তু পরে জানতে পারলেন ভয়াবহ সত্য। বোমাটি ছিল আসল যা বিস্ফোরিত হলে পুরো বাড়িসুদ্ধ উধাও হয়ে যেতে পারে চোখের নিমিষে।

যুক্তরাজ্যের মিলফোর্ড হ্যাভেন, পেমব্রোকেশায়ারের এক দম্পতি বোমাটিকে ডামি বোমা ভেবে রঙ করে তাদের বাগানে সাজিয়ে রেখেছিলেন। ১৯ শতকের শেষের দিক থেকে সিয়ান ও জেফরি অ্যাডওয়ার্ডসের বাড়ির বাগানে স্থান পেয়েছে বোমাটি। ওই দম্পতি ভেবেই নিয়েছিলেন বোমার মতো দেখতে হলেও সেটি নকল কিছুই হবে। এমনকি তারা যখন বাগান পরিস্কার করতেন তখন যেকোনও কিছু দিয়ে বোমাটির ওপর টুংটাং শব্দও করতেন।

বুধবার (২৯ নভেম্বর) ওই দম্পতির বাড়িতে পুলিশ আসে। পুলিশ জানায়, তাদের বাড়িতে বোমার অবস্থান খুঁজে পেয়েছেন তারা। বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। পরের দিন বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি নিরাপদ জায়গায় নিয়ে যাবে। তাই হলো, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিষ্ক্রিয়কারীর একটি ইউনিট এসে বোমাটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বিস্ফোরণ করলো। যদিও পরে পরীক্ষায় দেখা গেছে বোমাটিতে খুব অল্প পরিমাণ চার্জ ছিলো। 

সত্য জানার পরেও মানতে চায় না ওই দম্পতি। বোমাটি নিষ্ক্রিয়করণের আগে পুলিশকে উদ্দেশ করে বলেন, আমরা বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, যদি এটা উড়িয়েই নিয়ে যায় তবে তাই যাব।

৭৭ বছর বয়সী অ্যাডওয়ার্ডস বলেন, বাড়িটি আগে যাদের ছিল তাদের স্বজনরা এ বোমাটি পেয়েছিলেন ১০০ বছর আগে। বোমাটির বয়স অনেক। এটি অনেকটা পুরনো বন্ধুর মতো ছিল। 

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পুলিশের অনুরোধে দ্রুত সাড়া দেওয়ার ফলেই সন্দেহজনক এই সরঞ্জাম (বোমা) উদ্ধার করা হয়েছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

/এসএসএস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী