মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

কলোরাডোতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩, ১২:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:২১

সাংবিধানিক বিদ্রোহের জের ধরে আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য বলে ঘোষণা করেছে কলোরাডোর সর্বোচ্চ আদালত। এতে ওই রাজ্যে প্রাথমিকভাবে ভোটে অংশ নিতে পারবেন না ট্রাম্প। তিনিই প্রথম প্রেসিডেন্ট প্রার্থী যিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষিত হলেন।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কলোরাডোর সুপ্রিম কোর্টের সাত সদস্যের বিচারক বেঞ্চ মঙ্গলবার ৪-৩ এ রায় দেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি বিধানে বলা আছে, কোনও কর্মকর্তা যদি বিপ্লব বা বিদ্রোহ জড়িয়ে পড়েন তবে তাকে সরাসরি পদে থাকতে দেওয়া হবে না। এরই জের ধরে ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে আদালত।

এই রায় শুধু মাত্র আগামী বছরের ৫ মার্চ কলোরাডোতে হতে চলা রিপাবলিকান প্রাইমারিতে কার্যকর হবে। তবে, তা অবশ্যই ২০২৪ সালের ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব ফেলবে।

এদিকে এই রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কলোরাডো সুপ্রিম কোর্ট বলেছে, ট্রাম্পকে আপিল করার সুযোগ দিতে মঙ্গলবারের রায় কার্যকর হওয়া  আগামী ৪ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে।

/এসএসএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের