সিঙ্গাপুরে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৪, ১৮:৩০আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৮:৩০

সিঙ্গাপুরে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে নিজ কার্যালয়ের কর্মী ও কর্মকর্তাদের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। শনিবার (২ মার্চ) মার্কিন বার্তা সংস্থা-রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে, সিঙ্গাপুরের মার্কিন রাষ্ট্রদূত জোনাথন কোপলান তার নিজ অফিস কর্মীদের হুমকি দিয়েছেন। এছাড়া জোনাথান মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি অনুসরণ করে ভ্রমণ করেননি। তিনি ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তার ভ্রমণ ব্যয়ের ৪৮ হাজার ডলার সময়মতো ও যথাযথ নথিসহ জমা দিতে ব্যর্থ হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যথাযথ পদ্ধতি অনুসরণ করে একজন দক্ষ পরামর্শক নিয়োগেও ব্যর্থ হয়েছেন জোনাথন। কারণ ওই পরামর্শক আসবাবপত্র গবেষণা প্রকল্পের জন্য পাঁচ হাজার ৬৫০ ডলার এবং দূতাবাসের ক্যাফেটেরিয়াকে নতুনভাবে ডিজাইনের জন্য চার হাজার ২৫০ ডলার বিল করেছিলেন।

প্রতিবেদনে, রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া জোনাথনের বিরুদ্ধে সিঙ্গাপুরের মন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মীদের সাথে অশোভন আচরণেরও অভিযোগ পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ সাপ্তাহিক প্রতিবেদনে জোনাথনের বিরুদ্ধে এসব তথ্য উঠে এসেছে। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ গুরুত্বের সাথে নিয়েছে পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তরের ওআইজি প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদূত জোনাথনের মধ্যে সততা, কৌশলগত পরিকল্পনা, সহযোগিতা ও যোগাযোগ দক্ষতার অভাব দেখা গেছে। তার নেতৃত্ব ও কার্যালয় পরিচালনার দক্ষতা মূল্যায়ন ও প্রয়োজনে তার বিরুদ্ধে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম