বাল্টিমোরে জাহাজের ধাক্কায় বিধ্বস্ত সেতু

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৪, ১৫:২০আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৫:২০

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কী সেতুতে একটি বড় পণ্যবাহী জাহাজের ধাক্কা লাগে। এতে সেতুর একটা অংশ ধসে পড়ে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) রাত দেড়টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।  

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জাহাজের ধাক্কায় সেতুর একটি অংশ বিধ্বস্ত হয়ে পাটাপস্কো নদীতে পড়ে যায়। ওই সময় নদীতে পড়ে যায় একাধিক যানবাহনও। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে জাহাজটিতে আগুন ধরে যায়।

মেরিল্যান্ডের পরিবহণ কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ধসে পড়ার কারণে সেতুর দুই পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সেতুর দুই পাশেই একাধিক যানবাহন আটকা পড়েছে। ফলে ওই এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।

বাল্টিমোর মেয়র জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

জাহাজ নিরীক্ষক ওয়েবসাইট মেরিন ট্রাফিকের দেওয়া তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ দালি মঙ্গলবার সকাল থেকেই সেতুটির নিচে আটকা পড়ে আছে।

সেতু ভেঙে পড়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে, সেই ভয়ঙ্কর মুহূর্তটি তুলে ধরা হয়েছে। ভিডিওতে দেখা গেছে,  সংঘর্ষের পরেই জাহাজটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন সেতুর কিছু অংশেও ছড়িয়ে পড়ে।

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অন্তত ২০ জন মানুষ নদীতে পড়ে গেছে। অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোরে অবস্থিত এই সেতুটি এলাকার যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম