যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ১৩:৩৪আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৫:১৩

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে এক ব্যক্তির ছুরিকাঘাতে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাত জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বুধবার (২৭ মার্চ) বিকেলে একটি বাড়িতে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্লোরেন্স স্ট্রিটের একটি বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

নিহতদের মধ্যে দুই জন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২২ ও ৪৯ বছর। এছাড়া ১৫ বছর বয়সী এক কিশোরী ও ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। নিহতদের তিন জনই ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর অপর একজনের মৃত্যু হয়। 

ঘটনাস্থল থেকে ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এক প্রেস ব্রিফিংয়ে রকফোর্ড পুলিশ প্রধান কারলা রেড বলেন, স্থানীয় সময় দুপুর প্রায় সোয়া একটার দিকে জরুরি ফোন আসে। ঘটনা খুবই ভয়ংকর। হতাহতদের প্রত্যেকের শরীরেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ বলেছে, যে এলাকার বাসিন্দাদের ওপর হামলা হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ওই এলাকা নজরদারিতে রাখা হয়েছে।

রকফোর্ডে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। শিকাগো থেকে ১৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান। রকফোর্ডের ওয়ালমার্টে এক কিশোর কর্মচারীকে স্টোরের ভিতরে ছুরিকাঘাতে হত্যার কয়েকদিন পর, আরেকটি সহিংসতার ঘটনা ঘটলো। 

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক