কোভিড আক্রান্ত হয়ে প্রচারণায় বিরতি, নতুন চাপে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১৯:২৩আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৯:২৩

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা নিয়ে নতুন করে প্রশ্নের মুখোমুখি হয়েছেন জো বাইডেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর, তার প্রচারণা সমাবেশগুলো স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) লাস ভেগাসে নির্বাচনি প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লে, পরীক্ষায় বাইডেনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে নির্বাচনি প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার জন্য এমনিতেই ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন বাইডেন। তার ওপর ৮১ বছর বয়সী বাইডেনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন ডেমোক্র্যাট নেতারা।

 মার্কিন কংগ্রেসের শীর্ষ দুই ডেমোক্র্যাট,সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিস আলাদাভাবে বাইডেনের সঙ্গে দেখা করেছেন। বলেছেন, প্রেসিডেন্ট প্রার্থী হওয়া থেকে বাইডেনের সরে যাওয়াই দেশ ও দলের জন্য ভালো হবে।

সাবেক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসিও বাইডেনকে গোপনে জানিয়েছেন, নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে হারাতে পারবেন না তিনি।

গত সপ্তাহে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল বিতর্ক খারাপ পারফরম্যান্সের পর থেকেই শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটদের মধ্যে বাইডেনের পুনঃনির্বাচনের প্রচেষ্টা নিয়ে মতবিরোধ বাড়ছিল।

লাস ভেগাসের সমাবেশে উপস্থিত থাকলেও, করোনায় আক্রান্তের পর, সেখানে লাতিনদের নাগরিক অধিকার সংস্থা ইউনিডোসইউএস এর সাথে একটি অনুষ্ঠান বাতিলে বাধ্য হন বাইডেন।

হত্যাচেষ্টার পর যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে, সেই সময় বাইডেনের প্রচারণায় বিরতির বিষয়টি তার দুর্বল পরিণতিকেই চিহ্নিত করবে বলেও উদ্বেগ জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা।

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের