ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেনেডি জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ০৯:৫৬আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১০:২০

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। কিন্তু শুক্রবার (২৩ আগস্ট) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন তিনি। অথচ দীর্ঘদিন ধরেই ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন কেনেডি জুনিয়র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৭০ বছর বয়সী কেনেডি জুনিয়রের রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে ডেমোক্র্যাটিক পার্টিতে। যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য তিনি। তার বাবা ছিলেন মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি এবং চাচা ছিলেন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি।

শুক্রবার অ্যারিজোনার ফিনিক্সে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেন তিনি। বলেন, ‘দলীয় নীতিমালাই তাকে দল ছাড়তে এবং ট্রাম্পকে সমর্থন জানাতে বাধ্য করেছে।’

এর কয়েক ঘণ্টা পরই অ্যারিজোনায় ট্রাম্পের নির্বাচনি সমাবেশে যোগ দেন কেনেডি জুনিয়র।

এ ঘটনাকে ‘অভূতপূর্ব’ ও ‘বুদ্ধিমত্তা’র কাজ বলে কেনেডি জুনিয়রকে গ্লেনডেলের সমাবেশ মঞ্চে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। ‘তার সমর্থন লাখ লাখ আমেরিকানকে অনুপ্রাণিত করবে এবং এই দেশে দীর্ঘকাল ধরে উপেক্ষা করা হয়েছে- এমন সমস্যাগুলোকে সামনে আনবে।’

কেনেডি জুনিয়রকে স্বাগত জানানোর আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১৯৬৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত সব নথি প্রকাশ করবেন।

তবে ট্রাম্পকে সমর্থন জানানোয় ভীষণ ক্ষুব্ধ হয়েছে কেনেডি জুনিয়রের বোন কেরি কেনেডি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘ট্রাম্পের প্রতি তার (কেনেডি জুনিয়র) সমর্থন আমাদের বাবা ও পরিবারের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। এটি একটি দুঃখজনক গল্পের একটি দুঃখজনক সমাপ্তি।’

তবে স্বামীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেনেডি জুনিয়রের স্ত্রী এইচবিও’র সাবেক তারকা চেরিল হাইন্স। তবে ট্রাম্পকে সমর্থনের বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের