প্রার্থীদের মানসিক পরীক্ষার আহ্বান ট্রাম্পের, পদমর্যাদা ক্ষুণ্নের অভিযোগ কমলার

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১৫:৩৫আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৫:৪৪

দুই সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের আগে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রধান দুইটি দলের দুই প্রার্থী। আক্রমণ করছেন একে অন্যকে। রবিবার (২০ অক্টোবর) পেনসিলভানিয়ার একটি প্রচারণা অনুষ্ঠানে কমলা হ্যারিসকে আক্রমণ করে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বলেছেন,প্রেসিডেন্ট প্রার্থীদের মানসিক পরীক্ষা দেওয়া উচিত। প্রতিপক্ষের ব্যক্তিগত আক্রমণ প্রেসিডেন্টের কার্যালয়ের পদমর্যাদাকে হেয় করেছে বলে উল্লেখ করেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জর্জিয়ার একটি প্রচারণা অনুষ্ঠানে কমলা হ্যারিস আবারও ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ করার দাবি জানান। তাকে অস্থির বলে উল্লেখ করে তার জ্ঞানীয় পরীক্ষার ওপরও সন্দেহ প্রকাশ করেন।

জর্জিয়ায় আটলান্টার কাছে স্টোনক্রিস্টে নিউ বার্থ মিশনারি ব্যাপ্টিস্ট চার্চে উপস্থিত হয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি, ঘৃণা ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি আর ভয়কে প্রত্যাখ্যান করার আহ্বান জানান কমলা।

এদিকে ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় প্রচারণা চালান ট্রাম্প। শুধু তাই নয়, রেস্তোরাঁর অ্যাপ্রোন পরে ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন এবং সমর্থকদের হাতে ওই ফ্রেঞ্চ ফ্রাই তুলে দেন ট্রাম্প।

এর আগে পেনসিলভেনিয়ায় বক্তৃতাকালে ট্রাম্প বলেছিলেন, তিনি মনে করেন সব প্রেসিডেন্ট প্রার্থীদের জ্ঞানীয় পরীক্ষা করা উচিত। বাইডেনের বয়স ও কথাবার্তার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বয়সের ওপর ভিত্তি করে নয়, প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক সবারই এটা করা উচিত। এসময় নিজের বয়স ৮০ বা তার কাছাকাছিও নয় বলে উল্লেখ করেন ট্রাম্প।

নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সুইং বা দোদ্যুল্যমান রাজ্যগুলোতে তীব্র আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন উভয় প্রার্থী। যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি রাজ্যে আগাম ভোটগ্রহণ চলছে। জরিপগুলো নির্বাচনে তীব্র প্রতিযোগিতার  ইঙ্গিত দিয়েছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী