গাজার জিম্মিদের মুক্তি দেওয়া না হলে গুরুতর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬

নবনির্বাচিত  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের আগামী ২০ জানুয়ারির মধ্যে মুক্তি না দেওয়া হলে চরম মূল্য দিতে হবে। সোমবার (২ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের পর এটি ছিল চলমান যুদ্ধের বিষয়ে তার সবচেয়ে কঠোর বক্তব্য।

খবর পাওয়া গেছে যে, তিনি তার দ্বিতীয় দফার মেয়াদ শুরু হওয়ার আগে একটি যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ দিচ্ছেন।

পোস্টে ট্রাম্প ‘শুধু কথা, কাজ নেই’ উল্লেখ করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে কটাক্ষ করেন।

তিনি লেখেন, ‘আগামী ২০ জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যে চরম মূল্য দিতে হবে। যারা এই মানবতাবিরোধী অপরাধগুলো সংঘটিত করেছে, তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনই বন্দীদের মুক্তি দাও!’

পোস্টে তিনি তার হুমকির বিস্তারিত উল্লেখ করেননি, বা এর জন্য মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত হবে কিনা, তাও বলেননি। তিনি কাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন তাও পরিষ্কার করেননি। তবে তার পোস্টে গাজার জিম্মিদের উল্লেখ করা হলেও, ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি নাগরিকদের বিষয়ে কিছু বলা হয়নি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাস নেতাদের মধ্যে মাসের পর মাস ধরে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হয়েছে।

হামাস বারবার জিম্মিদের মুক্তি ও যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু ইসরায়েল সরকার বলেছে, হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

সোমবার ট্রাম্পের পোস্টের পর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ট্রাম্পকে ধন্যবাদ জানান।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী