ট্রাম্পের গাজা পরিকল্পনা খারিজ করলেন মার্কিন সিনেটররা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বের করে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।  ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেছেন, তিনি আশা করছেন আরব রাষ্ট্রগুলো একটি কার্যকর বিকল্প পরিকল্পনা উপস্থাপন করবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তারা এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তেল আবিবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করা দ্বিদলীয় মার্কিন সিনেটরদের প্রতিনিধি দলের সদস্য ছিলেন এই আইনপ্রণেতারা।

রবিবার নেতানিয়াহু গাজার জন্য ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, যাতে তারা এমন পরিকল্পনা করেন, যার মাধ্যমে গাজার ফিলিস্তিনিরা স্বেচ্ছায় দেশত্যাগ করে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও কংগ্রেসের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রভাবশালী রিপাবলিকান নেতা গ্রাহাম সাংবাদিকদের বলেন, যে কোনও উপায়ে আমেরিকা গাজা দখল করবে-সিনেটের এমন আগ্রহ নেই।

আর ব্লুমেনথাল ট্রাম্পের পরিকল্পনাকে ‘অসম্ভব’ বলে সরাসরি খারিজ করেছেন।

ট্রাম্পের এই প্রস্তাবকে আরব কর্মকর্তারা ব্যাপকভাবে নিন্দা করেছেন। অনেক সমালোচক একে ‘জাতিগত নিধন’ বলেও বর্ণনা করেছেন।

গ্রাহাম বলেন, ট্রাম্পের পরিকল্পনার কারণে আরব রাষ্ট্রগুলো গাজার জন্য একটি ভালো বিকল্প খুঁজতে বাধ্য হবে।

ব্লুমেন্থাল বলেছেন, জর্ডানের রাজা আবদুল্লাহ তাকে বোঝাতে পেরেছেন যে আরব রাষ্ট্রগুলি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের নিরাপত্তার বিষয়গুলি অন্তর্ভুক্ত করে এমন একটি পরিকল্পনা উপস্থাপন করবে।

গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য এই মাসেই বৈঠকে বসতে পারেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসরের কর্মকর্তারা। তারা ট্রাম্পের প্রস্তাবের বিকল্প একটি পরিকল্পনা তৈরি করতে চায়, যা ১৬ মাসের গাজা যুদ্ধের পর আরব বিশ্বের বেশিরভাগ রাজধানীতেই উত্তেজনা তৈরি করেছে।

/এস/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির