তা‌রেক রহমান নামাজ পড়‌বেন কিংস্টনে, হচ্ছে না ঈ‌দ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
৩০ মার্চ ২০২৫, ০২:২১আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০২:২১

রবিবার সকা‌লে লন্ডনে নিজের ঘরের পা‌শে কিংস্টনেই বরাবরের ম‌তোন ঈদের নামাজ আদায় কর‌বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এমএ মা‌লেক শ‌নিবার বি‌কালে বাংলা ট্রিবিউন‌কে জানান, কিংস্টন জা‌মে মস‌জিদ অথবা আবহাওয়া ভা‌লো থাক‌লে পার্শ্ববর্তী খোলা মা‌ঠে ঈদের না‌মাজ পড়‌বেন তা‌রেক রহমান।

তা‌রেক রহমানের সাথে ঈদ জামাত পড়‌তে প্রতি ঈদেই বিপুল সংখ্যক নেতাকর্মী জ‌ড়ো হন কিংস্টনে।

এদিকে খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমান দুজনেই লন্ডনে থাকলেও তা‌দের সাথে এবার যুক্তরাজ্য বিএন‌পির উদ্যোগে কোনও ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান হচ্ছে না বলে জানা গেছে।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এমএ মা‌লেক জানান, শেষ সম‌য়ে বৃহৎ প‌রিস‌রের হল না পাওয়ার কারণে ঈদ শুভেচ্ছা বিনিময় হচ্ছে না।

তবে বাংলা ট্রিবিউন জান‌তে পেরেছে, দলীয় নেতাকর্মীসহ কমিউনিটির মানুষের আগ্রহ থাকলেও খা‌লেদা জিয়ার অসুস্থতা, ভিড় ও বিশৃঙ্খলা এড়ানোসহ নানা কারণে দলীয় হাইকমা‌ন্ড শু‌ভেচ্ছা বি‌নিম‌য়ের কর্মসূচি এ‌ড়ি‌য়ে গে‌ছেন।

উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করবেন। দশ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একসঙ্গে উৎসব অনুষ্ঠান ভাগাভাগি করবেন। এরআগে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর সেবার পরিবারের সদস‌্যদের সা‌থে ঈদ উদযাপন করেন তি‌নি।

২০১৫ সা‌লের ২৫ সেপ্টেম্বর লন্ড‌নে যুক্তরাজ্য বিএন‌পির আ‌য়োজ‌নে ঈদ শুভেচ্ছা বি‌নিম‌য়ের অনুষ্ঠা‌নে খা‌লেদা জিয়া, তা‌রেক রহমান ও ডা. জোবাইদা ঈদ শু‌ভেচ্ছা বি‌নিময় করেন। এরপর ২০১৭ সা‌লে লন্ড‌নে ঈদুল আজহা উদযাপন করেন খা‌লেদা জিয়া।

তারেক রহমানের স্ত্রী-কন্যা ছাড়াও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানরা সবাই লন্ড‌নে আছেন। এবার তাই পারিবারিক আব‌হেই ঈদ কাট‌বে জিয়া পরিবা‌রের সদস‌্যদের।

/এমএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী