ইউক্রেন ইস্যুতে পুতিনের ওপর ‘রাগান্বিত’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১৪:২৪আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৪:২৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘রেগে গেছেন’। মস্কো যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে তিনি রুশ তেলের ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার (৩০ মার্চ) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ থবর জানিয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘ইউক্রেনে রক্তপাত বন্ধ করার জন্য আমি ও রাশিয়া যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, আর যদি মনে করি যে এটা রাশিয়ার ভুলের কারণে হয়েছে... তাহলে রাশিয়া থেকে আসা সব জ্বালানি তেলের ওপর দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করব।’

তিনি জানান, ২৫ শতাংশ শুল্ক যে কোনও মুহূর্তে কার্যকর হতে পারে এবং তিনি এই সপ্তাহেই পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।

এনবিসির প্রতিবেদন অনুযায়ী, যখন রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন এবং ইউক্রেনে নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন, তখন ট্রাম্প ‘রাগান্বিত এবং ক্ষুব্ধ’ হন।

বৃহস্পতিবার পুতিন প্রস্তাব দেন যে, জাতিসংঘের তত্ত্বাবধানে ইউক্রেনে একটি অস্থায়ী প্রশাসন গঠন করা উচিত। তবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

রুশ কর্মকর্তারা বারবার জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ তার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে কোনও নির্বাচন হয়নি। ইউক্রেনের সংবিধান অনুযায়ী, সামরিক আইন চলাকালে নির্বাচন আয়োজন করা যায় না, যা রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের পর থেকে গত তিন বছর ধরে বলবৎ রয়েছে।

ট্রাম্পের মন্তব্যের বিষয়ে মস্কো থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে যে, এসব নিষেধাজ্ঞা পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা জোরদার করার জন্য আরোপ করা হয়েছে।

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে একদিনের বৈঠকের পর এসেছে।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের