২০২৫ সালে যুক্তরাষ্ট্রে কতগুলো স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে?

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ২২:৩০আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২২:৩০

গ্রীষ্মকালীন ছুটির পর এই সপ্তাহে আবার স্কুলে ফিরছিল শিক্ষার্থীরা। ঠিক তখনই তিনটি আগ্নেয়াস্ত্রে সজ্জিত এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে আনানসিয়েশন ক্যাথলিক চার্চের স্কুল মেসে গুলি চালায়। এ ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয় এবং আরও ১৭ জন আহত হয়।

মিনিয়াপোলিস পুলিশের প্রধান ব্রায়ান ও’হারা জানান, হামলাকারী ২৩ বছর বয়সী রবিন ওয়েস্টম্যান চার্চের পেছনে গিয়ে নিজের জীবন নিজেই শেষ করে দেয়। কর্তৃপক্ষ এখনও হামলার উদ্দেশ্য তদন্ত করছে।

স্কুলে গুলিবর্ষণ যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সেখানে প্রায়ই স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। তারপরও কঠোর অস্ত্র মালিকানা আইন প্রণয়নের প্রচেষ্টা এখনো রক্ষণশীল দল ও রাজনীতিবিদদের প্রবল বিরোধিতার মুখে পড়ছে।

বিভিন্ন জরিপে দেখা গেছে, বিশ্বে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। অন্য দেশেও স্কুলে গুলিবর্ষণ হয়। তবে তা খুবই বিরল।

বুধবারের এই ঘটনা এ বছর যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ স্কুল শুটিং এবং ২০২২ সালে টেক্সাসের উভালদে রব্ব এলিমেন্টারি স্কুলে হামলার পর সবচেয়ে বেশি সংখ্যক হতাহতের ঘটনা। উভালদেতে এক ব্যক্তি ১৯ জন ছাত্র এবং দুই শিক্ষককে হত্যা করে এবং আরও ১৭ জনকে আহত করে।

এডুকেশন উইকের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ২২৯টি স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে যেখানে আহত বা নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে—২০১৮ ও ২০১৯ সালে ২৪টি করে, ২০২০ সালে ১০টি, ২০২১ সালে ৩৫টি, ২০২২ সালে ৫১টি, ২০২৩ সালে ৩৮টি এবং ২০২৪ সালে ৩৯টি।

একটি সংগঠন-কে-১২ স্কুল শুটিং ডাটাবেজ এক জরিপ করেছে। এতে গ্যাং শুটিং, গার্হস্থ্য সহিংসতা, খেলাধুলা বা স্কুল-পরবর্তী অনুষ্ঠানে গুলিবর্ষণ, আত্মহত্যা, ঝগড়ার মধ্যে গুলি চালানো এবং দুর্ঘটনাজনিত গুলি ছোঁড়ার ঘটনা অন্তর্ভুক্ত। এই জরিপ অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ১৪৬টি স্কুল শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে।

অন্য একটি সংস্থা-এভরিটাউন ফর গান সেফটি কে-১২ স্কুল শুটিং ডাটাবেসের তথ্য ব্যবহার করে স্কুল প্রাঙ্গণে আগ্নেয়াস্ত্র ছোঁড়ার ঘটনাগুলো মানচিত্রে তুলে ধরে এবং বিশ্লেষণ করেছে।

এভরিটাউন সেই সব ঘটনা রেকর্ড করে যেখানে কেউ নিহত বা আহত হয়েছে, অথবা বন্দুক ছোঁড়া হয়েছে কিন্তু কেউ গুলিবিদ্ধ হয়নি। স্কুলে অস্ত্র আনা হলেও যদি তা ব্যবহার না হয়,তবে এসব ঘটনা অন্তর্ভুক্ত করা হয় না। সে অনুযায়ী, এ বছর স্কুল প্রাঙ্গণে বন্দুক ছোঁড়ার ঘটনা ঘটেছে ৯১টি।

এদিকে এডুকেশন উইক কেবল সেই সব ঘটনাকে গণনা করেছে যেখানে স্কুল প্রাঙ্গণ বা স্কুল বাসে, স্কুল সময় বা অনুষ্ঠানে গুলি চালিয়ে কেউ আহত বা নিহত হয়েছে। সে অনুযায়ী, এ বছর স্কুলে গুলিবর্ষণের ফলে হতাহতের ঘটনা ঘটেছে ৮টি।

সূত্র: আল জাজিরা

/এস/
সম্পর্কিত
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল