প্রতিপক্ষের আক্রমণের জবাবে নিজের মুসলিম পরিচয় রক্ষায় সরব মামদানী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ২০:২৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ২০:২৯

নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানী শুক্রবার (২৪ অক্টোবর) এক আবেগঘন বক্তব্য দিয়েছেন। প্রতিপক্ষের বর্ণবাদী ও ভিত্তিহীন আক্রমণ’-এর শক্ত জবাব দিয়েছেন ডেমোক্র্যাটিক দলের এই মেয়রপ্রার্থী। ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদের বাইরে দাঁড়িয়ে বিরোধীদের সমালোচনা করে মামদানী বলেন, ‘তারা ঘৃণাকে সামনে নিয়ে আসছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

নির্বাচনে আগাম ভোট শুরুর মাত্র এক দিন আগে এই বক্তব্য দিলেন তিনি। এই নির্বাচনে তার জয় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার তিনি জোর দিয়ে বলেন, তাদের এই ইসলামভীতি শুধু মেয়র পদে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে তাকেই আঘাত করছে না। বরং নিউইয়র্কে বসবাসরত প্রায় ১০ লাখ মুসলিমের জীবনকেও প্রভাবিত করছে।

তিনি বলেন, ‘নিউ ইয়র্কে একজন মুসলিমের জীবন মানেই অসম্মান বা অমর্যাদা মেনে নেওয়া। তবে এই অসম্মান কেবল আমাদের একার নয়। নিউ ইয়র্কের বহু মানুষই এর শিকার। আমরা এই অসম্মানকে কতটা সহ্য করে নিই, সেটিই আসল পার্থক্য তৈরি করে দেয়।’

৪ নভেম্বর মেয়র নির্বাচনের দুই সপ্তাহের কম সময় আগে এই বক্তব্য দিয়েছেন মামদানী। বক্তৃতায় মামদানী বলেন, তিনি তার নির্বাচনি প্রচারণায় মূলত জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে জোর দিতে চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি তার প্রতিপক্ষরা দেখিয়ে দিয়েছেন, ইসলামভীতি এখন তাদের মধ্যে একমত হওয়ার অন্যতম জায়গা হয়ে উঠেছে।

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী, নিউ ইয়র্ক রাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে জড়িয়ে একটি প্রশ্ন করার একদিন পর জোহরান মামদানী এই বক্তব্য দিলেন। রেডিও সঞ্চালক সিড রোজেনবার্গ কুমোকে নিয়ে এক অনুষ্ঠানে বলেন, আরেকটি ৯/১১ হামলা হলে জোহরান তা উদযাপন করবেন। কুওমো নিজেও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য এবং জুন মাসের প্রাইমারি নির্বাচনে মামদানীর কাছে পরাজিত হন। সিড রোজেনবার্গের মন্তব্যের জবাবে কুওমো হাসেন এবং বলেন, ‘এটাই আরেকটি সমস্যা’।

মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘সিএআইআর অ্যাকশন’–এর নির্বাহী পরিচালক বাসিম এলকারা রেডিও অনুষ্ঠানে কুমোর এই আচরণকে ‘ঘৃণ্য, বিপজ্জনক ও অযোগ্য’ বলে আখ্যা দেন। তিনি বলেন, একজন বর্ণবাদী রেডিও সঞ্চালকের কথায় সম্মতি দিয়ে কুমো নৈতিকতার সীমা পেরিয়ে গেছেন। ওই সঞ্চালক ইঙ্গিত করেছেন, একজন মুসলিম নির্বাচিত কর্মকর্তা আরেকটি ৯/১১ ঘটলে ‘খুশি’ হবেন।

এলকারা আরও বলেন, ‘এই ধরনের ঘৃণামূলক বক্তব্যে অংশগ্রহণ দেখায়, কুওমো আসলে কেমন নেতা। তিনি ঐক্যের বদলে বিভাজনকে উস্কে দিতে চান।’

বর্তমানে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য জোহরান শুক্রবার  আরও বলেন, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া বিতর্কের মঞ্চে তাকে ‘বিশ্বব্যাপী জিহাদের সমর্থক’ বলে অপবাদ দিয়েছেন। এছাড়া সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটির বিজ্ঞাপনে তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে ইঙ্গিত করা হয়েছে এবং তার খাওয়া নিয়ে ব্যঙ্গ করা হয়েছে।

বক্তব্যে নিজের পুরোনো কষ্টের স্মৃতিও তুলে ধরেন মামদানী। বলেন, তার এক খালা ৯/১১-এর পর হিজাব পরে আর নিরাপদ বোধ করতেন না বলে সাবওয়েতে চলাচল বন্ধ করে দিয়েছিলেন। তার এক কর্মীর গ্যারেজে ‘সন্ত্রাসী’ শব্দটি স্প্রে করে লেখা হয়েছিল। তাকেও পরামর্শ দেওয়া হয়েছিল, নির্বাচনে জিততে চাইলে যেন তিনি মানুষকে বলতে না যান যে তিনি মুসলিম।

আগাম ভোটের আগে শীর্ষ ডেমোক্র্যাটদের সমর্থন

শুক্রবার সকালেই মামদানী মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজের কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত সমর্থন পেয়েছেন। জেফ্রিজ নিউইয়র্কের অষ্টম কংগ্রেশনাল আসন (ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাটবুশ, কনি আইল্যান্ড এবং ব্রাউনসভিল এলাকা অন্তর্ভুক্ত) থেকে নির্বাচিত সদস্য।

জোহরান মামদানী নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল, কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সের মতো শীর্ষ ডেমোক্র্যাটদের সমর্থন পেয়েছেন, তবুও স্পষ্টভাষী ফিলিস্তিনপন্থি এই প্রার্থী সিনেটর চাক শুমারের মতো নিউ ইয়র্ক শীর্ষ ডেমোক্র্যাটদের সমর্থন পাননি।

ডেমোক্র্যাটিক দলের কিছু প্রভাবশালী নেতার দ্বিধা সত্ত্বেও গত জুনে অনুষ্ঠিত দলের প্রাথমিক বাছাইয়ে মামদানী বিপুল ভোটে জয়ী হন।

এএআরপি ও গোথা পোলিং অ্যান্ড অ্যানালিটিকসের সাম্প্রতিক জরিপে দেখা যায়, মামদানী ৪৩ দশমিক ২ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি