মামদানি কি পারবেন ইতিহাস তৈরি করতে?

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ১৫:৪৮আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৮:১৩

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোটগ্রহণ আজ। মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় সময়সূচি ভিন্ন হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ভোটের ঠিক আগের দিন, সোমবার সন্ধ্যায়, সমর্থকদের উদ্দেশে শেষ মুহূর্তের বার্তা দেন তিনি। 

সোমবারের সমাবেশে অ্যাস্টোরিয়ায় তারুণ্যে ভরা সমর্থকদের উচ্ছ্বাস, অনেকের মাথায় ক্যাম্পেইনের পরিচিত হলুদ উইন্টার টুপি, আর সামনে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের ভিড়—সব মিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্ত।

গত পাঁচ বছর ধরে নিউ ইয়র্ক কুইন্সের অ্যাস্টোরিয়ায় প্রতিনিধিত্ব করেছেন জোহরান মামদানি। মেয়র নির্বাচনের আগের দিন তাই তিনি ছুটে গেলেন সেখানেই। 

এখানেই জুনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে নজিরবিহীন জয়ের পর প্রথম জনসমক্ষে বক্তব্য দিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই স্টেট অ্যাসেম্বলিম্যান।

ভোটের আগের দিনও শিশুদের হাসির শব্দে ভরা একটি খেলার মাঠে দাঁড়িয়ে শেষ মুহূর্তের বার্তা দিলেন মামদানি। বললেন, এই হাতগুলোই আমাদের এখানে নিয়ে এসেছে—ইতিহাস তৈরি করার জন্য। প্রমাণ করতে যে শ্রমিক মানুষের জন্য লড়লে, তুমি নিজের শহরের রাজনীতিকে পাল্টে দিতে পারো।

২০২৪ সালের নির্বাচন ট্রাম্প জিতেছিলেন মূল্যস্ফীতি ও ব্যয় সংকট নিয়ে জনঅসন্তোষ কাজে লাগিয়ে। কিন্তু মামদানির কথায়, প্রকৃত সমাধান আনতে পারবেন তিনি ও তার টিম— যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ককে বদলে দিয়ে।

মামদানি একজন মুসলিম অভিবাসী। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে তার নির্বাচনি প্রচারের মূল লক্ষ্য নিউ ইয়র্ককে আরও সাশ্রয়ী করা। তার ইশতেহারের মধ্যে রয়েছে বাসাভাড়া স্থগিত করা, সবার জন্য বিনামূল্যে শিশু পরিচর্যাসেবা এবং কম খরচের গণপরিবহন সেবা চালু করা।

এদিকে ভোটের আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন দেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে। বিলিয়নিয়ার ইলন মাস্কও কুওমোর পাশে দাঁড়ান। প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

সাম্প্রতিক জরিপে মামদানি এগিয়ে থাকলেও ব্যবধান কিছুটা কমেছে। কুওমো ইতোমধ্যে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে ছেড়ে নিজের দিকে আসতে ডানপন্থিদের আহ্বান জানিয়েছেন। ফলে শেষ মুহূর্তের সমর্থন পরিবর্তন নির্বাচনকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

তবু সোমবার মামদানি সমর্থকদের আশা—এই প্রচারণা হবে নিউ ইয়র্ক রাজনীতিতে প্রতিষ্ঠিত, কর্পোরেট-নির্ভর ডেমোক্র্যাটিক কাঠামোর বিরুদ্ধে তীব্র বার্তা।

নগরবাসী অপেক্ষায়—নিউ ইয়র্কের ইতিহাসে নতুন অধ্যায় কি লেখা হবে?

সূত্র: বিবিসি, আল জাজিরা

/এস/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের