ইরানে বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক: মানবাধিক সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ০৯:১০আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১০:০৬

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। রবিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ  এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এইচআরএএনএ-এর তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহের অস্থিরতায় অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ সময় গ্রেফতার হয়েছেন ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ।

উল্লেখ্য, ইরান সরকার কোনও আনুষ্ঠানিক নিহতের সংখ্যা প্রকাশ করেনি। রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের পর এটিই ইরানের শাসকের বিরুদ্ধে সবচেয়ে বড় গণআন্দোলন। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারকে বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও হত্যা  করা হলে তিনি হস্তক্ষেপ করবেন। তবে এই হুঁশিয়ারি বাস্তব নীতিতে রূপ নেবে কি না, তা স্পষ্ট নয়। 

ট্রাম্পের বারবার হুঁশিয়ারি জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভুল হিসাব না করার আহ্বান জানান। তিনি আরও বলেছেন, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড (ইসরায়েল) সহ যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হবে। 

/এসএসএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী