দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৫১

দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ওয়াশিংটন ও সিউলের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তিটি দক্ষিণ কোরিয়ার সংসদ সময়মতো অনুমোদন না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ট্রাম্প পোস্টে বলেছেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত মানছে না। তাই তিনি এই শুল্ক বৃদ্ধির ঘোষণা দিচ্ছেন। নতুন এই শুল্ক হার গাড়ি, কাঠ, ওষুধসহ ট্রাম্পের তথাকথিত পারস্পরিক (রেসিপ্রোকাল) শুল্কের আওতায় থাকা সব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তিনি আরও বলেছেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছে না। কেন এখনও কোরিয়ান আইনসভা এটি অনুমোদন করেনি?

তবে এখন পর্যন্ত হোয়াইট হাউজ থেকে শুল্ক বাড়ানোর বিষয়ে কোনও নির্বাহী আদেশ জারি করা হয়নি।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে চিয়ংওয়াদে এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের শুল্ক আরোপের বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনও নোটিশ পায়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নীতিবিষয়ক পরিচালক কিম ইয়ং-বম মঙ্গলবার এ বিষয়ে আলোচনা করতে একটি বৈঠক ডাকবেন।

প্রেসিডেন্ট কার্যালয় আরও জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী কিম জং-কোয়ান বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি সেখান থেকে দ্রুত যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি কাঠামোগত বাণিজ্য চুক্তির ঘোষণা দেয়। এই চুক্তির আওতায় ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামাতে সম্মত হন। অক্টোবরে এপেক সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার গাড়ি রপ্তানির ক্ষেত্রেও ১৫ শতাংশ শুল্ক বজায় রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প।

চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ও জাহাজ নির্মাণ খাতে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে, তবে বিলটি গত নভেম্বর থেকে সংসদে আটকে আছে।

/এসএসএস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করলো ইরান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনার গল্প
সর্বশেষ খবর
বাবার পর হকি ফেডারেশনের দায়িত্বে এবার ছেলে, কমিটিতে আছেন ফুটবলারও!
বাবার পর হকি ফেডারেশনের দায়িত্বে এবার ছেলে, কমিটিতে আছেন ফুটবলারও!
স্বজন-দর্শনার্থীতে ঠাসা বিমানবন্দরের ক্যানোপি, নিরাপত্তা নিয়ে শঙ্কা
স্বজন-দর্শনার্থীতে ঠাসা বিমানবন্দরের ক্যানোপি, নিরাপত্তা নিয়ে শঙ্কা
বন্যা-পাহাড়ধসে প্রাণ গেলো ৫৯ জনের, সবচেয়ে বেশি কক্সবাজারে
বন্যা-পাহাড়ধসে প্রাণ গেলো ৫৯ জনের, সবচেয়ে বেশি কক্সবাজারে
৩০ ঘণ্টা পর সেতুর নিচে ভেসে উঠলো বর্ণার লাশ
৩০ ঘণ্টা পর সেতুর নিচে ভেসে উঠলো বর্ণার লাশ
সর্বাধিক পঠিত
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি